Posts

অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করলেন বেরোবি'র নতুন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ!

Image
অদ্য সকালে অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ। সকালে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকগণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাগণ ও কর্মচারীগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের শিক্ষার্থীগণ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পুষ্পাঞ্জলি দিয়ে বরণ করে নেন। গতকাল সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ্ ও তাকে অফিসিয়াল বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। বেরোবি'র সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ্ এর মেয়াদ শেষ হওয়ায় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ এর নির্দেশক্রমে গত ৯ জুন ২০২১ বুধবারে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশিদ কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয় এবং তার কার্যকাল নির্ধারণ করা হয় ১৪ জুন ২০২১ থেকে। অধ্যাপক ড. হাসিবুর রশিদ ইতোপূর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত কয়েকদিন ধরেই নতুন উপাচার্য নিয়োগের বিষয়...

কান্না থামছে না ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের

Image
গতকাল ১৪ মে ২০২১, শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিনে দুপুরবেলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আকতারুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি পরিবারে স্ত্রী এবং দুই শিশুসন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়। তিনি ২০১৩ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। গত কয়েক বছরে তিনি তার অভিভাবকসূলভ এবং সেইসঙ্গে বন্ধুসুলভ অনন্য ব্যক্তিত্বের দ্বারা ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মনের মণিকোঠায় এক অনন্য স্থান করে নিয়েছিলেন। তিনি বিভাগের অন্যান্য শিক্ষকদের তুলনায় খুব বেশি বন্ধুসুলভ হয়ে নিজে থেকে শিক্ষার্থীদের সঙ্গে মিশতেন এবং শিক্ষার্থীদের ভুলত্রুটিমূলক কথাবার্তাতে মাইন্ড না করে বরং আন্তরিকতার সাথে সেসব শুধরে দিতেন বলে তিনিই ছিলেন বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের আবদার, আশা-আকাঙ্খা ও চাওয়া-পাওয়া উপস্থাপনের কেন্দ্র। শিক্ষার্থীরা তার মাধ্যমে অন্যান্য শিক্ষকদের সাথে যোগাযোগ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ...

Preface!

----