গতকাল ১৪ মে ২০২১, শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিনে দুপুরবেলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আকতারুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি পরিবারে স্ত্রী এবং দুই শিশুসন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়। তিনি ২০১৩ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। গত কয়েক বছরে তিনি তার অভিভাবকসূলভ এবং সেইসঙ্গে বন্ধুসুলভ অনন্য ব্যক্তিত্বের দ্বারা ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মনের মণিকোঠায় এক অনন্য স্থান করে নিয়েছিলেন। তিনি বিভাগের অন্যান্য শিক্ষকদের তুলনায় খুব বেশি বন্ধুসুলভ হয়ে নিজে থেকে শিক্ষার্থীদের সঙ্গে মিশতেন এবং শিক্ষার্থীদের ভুলত্রুটিমূলক কথাবার্তাতে মাইন্ড না করে বরং আন্তরিকতার সাথে সেসব শুধরে দিতেন বলে তিনিই ছিলেন বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের আবদার, আশা-আকাঙ্খা ও চাওয়া-পাওয়া উপস্থাপনের কেন্দ্র। শিক্ষার্থীরা তার মাধ্যমে অন্যান্য শিক্ষকদের সাথে যোগাযোগ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ...
Comments
Post a Comment