অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করলেন বেরোবি'র নতুন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ!


অদ্য সকালে অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ। সকালে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকগণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাগণ ও কর্মচারীগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের শিক্ষার্থীগণ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পুষ্পাঞ্জলি দিয়ে বরণ করে নেন।
গতকাল সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ্ ও তাকে অফিসিয়াল বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
বেরোবি'র সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ্ এর মেয়াদ শেষ হওয়ায় রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ এর নির্দেশক্রমে গত ৯ জুন ২০২১ বুধবারে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশিদ কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয় এবং তার কার্যকাল নির্ধারণ করা হয় ১৪ জুন ২০২১ থেকে।
অধ্যাপক ড. হাসিবুর রশিদ ইতোপূর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত কয়েকদিন ধরেই নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয়ে আসছিল। অবশেষে আজ এলো তার ক্ল্যাইম্যাক্স মোমেন্ট।
সকলের প্রত্যাশা নতুন উপাচার্য অতীতের গ্লানি মুছে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

[] সংযুক্তি
• উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনটি দেখতে এখানে—ক্লিক—করুন


বিন অভিজ্ঞতার চাকরিপ্রার্থীরা সহজে চাকরি খুঁজতে ভিজিট করুন Freshers' Jobs Bangladesh আর Freshers' Jobs Bangladesh এর অ্যাপ পেতে ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
ওয়েবপেজ ভিজিট করতে এখানে—ক্লিক—করুন
ফেসবুক পেজ : facebook.com/freshersjobsbd
হোয়াটসঅ্যাপ : +8801746315639

ধন্যবাদ | Freshers' Jobs Bangladesh

Comments

Popular posts from this blog

কান্না থামছে না ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের